1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:34 am
Title :

সিলেটে খুনের আসামী চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব

  • Update Time : Sunday, October 26, 2025
  • 363 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কিনব্রিজের উত্তরপ্রান্তে ছুরিকাঘাতে ডালিম মিয়া নামের এক যুবক খুনের মামলার আসামী রাজ আহমদ ওরফে আবদুল আহাদকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাজ ওই হত্যা মামলার এজহারনামীয় ২নং আসামী।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

রাজ আহমদ ওরফে আবদুল আহাদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ডালিম মিয়ার হত্যাকারীরা তারা পূর্ব পরিচিত। হত্যাকান্ডের সাথে জড়িতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। গত ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটের দিকে কিনব্রিজ এলাকায় ডালিমকে তার বন্ধুরা অপরাধমূলক কাজ করার প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। একপর্যায়ে ডালিম তার বন্ধুদের অপরাধ কর্মকান্ড পুলিশকে জানানোর ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ পেছন থেকে ডালিমকে ধরে রাখে এবং ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনির ছুরিকাঘাত করে। সাথে বাকি বন্ধুরাও তাকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

Manual1 Ad Code

পরে আশপাশের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ আগস্ট দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ডালিমের মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় রাজকে গ্রেফতার করে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, এর আগে ১১ আগস্ট মামলার ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছিল র‌্যাব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!