1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:40 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

  • Update Time : Thursday, October 23, 2025
  • 298 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আনুমানিক ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। এবং এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

Manual2 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বিওপি এলাকাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ ইত্যাদি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ চোরাচালান মালামাল পরিবহনের অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।’

Manual3 Ad Code

তিনি আরও জানান, ‘আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!