1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:28 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিশাল শো-ডাউন করে সিলেট-১ আসনে প্রচারণায় নামলেন আরিফ

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 211 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিশাল শো-ডাউন করে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে সিলেট-১ আসনের মনোনয়ন চান।
আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। দলের নমিনেশন বোর্ড বসলে যেনো আমার প্রতি ন্যায্য বিচার হয়—এটাই প্রত্যাশা।”

Manual8 Ad Code

তিনি আরও বলেন, “৩১ দফার প্রচারণার মধ্য দিয়ে আজ আমি আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে জনগণের কাছে দাবি তুলছি এবং দলের কাছে আবেদন করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততা ও ভালোবাসা যাদের সঙ্গে থাকবে, দল তার পক্ষেই সিদ্ধান্ত নেবে। আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, বরং ৪৭ বছর ধরে দলের সঙ্গে আছি। দল যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।”

মাজার জিয়ারতের পর আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল শোভাযাত্রা বের হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সিলেটের প্রতি সরকারের অবিচার তুলে ধরে আরিফ বলেন, “যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই সিলেটের উন্নয়ন হয়েছে। এখন বৈষম্য চলছে। মঙ্গলবার একনেকে সিলেটের কোনো প্রকল্প না থাকায় আমরা এর তীব্র নিন্দা জানাই। সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করবে।”

Manual8 Ad Code

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট-১ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। প্রচলিত আছে— এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, তারাই শেষ পর্যন্ত সরকার গঠন করেন।

Manual7 Ad Code

সম্প্রতি সিলেট সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়ার পর থেকেই এ অঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ঘোষণার পর থেকেই সিলেটসহ সারাদেশে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা ও মাঠ পর্যায়ের কর্মকাণ্ড।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!