1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:26 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রিক্সা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : Monday, October 20, 2025
  • 225 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ স্বাধীনের ৫৫ বছর ধরে শ্রমজীবী মানুষ কতিপয় সুবিধাবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু যুগের পর যুগ পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ শ্রমজীবী মানুষের রক্ত ও ঘামের উপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে। তবে শ্রমিক ভাইরা এখন সচেতন। তাদেরকে আর প্রতারিত করা যাবে না। শ্রমজীবী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠায় এবার ন্যায় ও ইনসাফের পক্ষে মূল্যবান রায় দিতে প্রস্তুত রয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, সমাজের শ্রমজীবী মানুষেরা আমাদেরই স্বজন। তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। বর্তমানে রিক্সা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রতি ভালোবাসার উপহার স্বরুপ শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। এ থেকে সমাজের সামর্থবানরা অনুপ্রাণিত হবেন।

তিনি রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন শাহপরান পশ্চিম থানার উদ্যোগে রিক্সা ও ঠেলা-ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের শাহপরান থানা সভাপতি মো: আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুল হক তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

Manual8 Ad Code

শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ইদ্রিছ আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামীম প্রমূখ।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু বলেন- শ্রমিকরা বারবার তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়ছে। দুর্নীতিবাজ ও লুটেরা রাজনৈতিক শ্রেণী দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট, আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। কিন্তু খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!