1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:33 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী

  • Update Time : Monday, October 20, 2025
  • 219 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: গোয়াইনঘাট প্রতিনিধি ::: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

Manual7 Ad Code

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে এবং প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। এখন তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা মিলছে।”

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় এই অঞ্চল দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে কর্মসংস্থান বাড়বে, স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।”

Manual3 Ad Code

সোমবার (২০ অক্টোবর) বিকেল গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনারে অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হুমায়ুন জামাল এবং পরিচালনা করেন মিনহাজ শামছির।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন—সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতাহ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম.এ হক, সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন।

Manual1 Ad Code

উল্লেখ্য, কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকসংখ্যক অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!