1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:06 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট মহানগর ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

  • Update Time : Monday, October 13, 2025
  • 180 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- বিভিন্ন ধর্ম ও গোত্রে বসবাস করলেও আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আর সংবিধানে সকল নাগরিকের অধিকার সমান। ধর্ম ও গোত্রের নামে বিভক্তি জাতির উন্নয়নে বাধার সৃষ্টি করে। জামায়াত সবার জন্য মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে।

Manual4 Ad Code

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের ভাগ্যের কাংখিত উন্নয়ন হয়নি। এর মূল কারণ ছিল সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতি। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জীবন ও রক্ত দিয়েছে। তাদের সেই জীবন ও রক্তকে বৃথা যেতে দেয়া হবেনা। আমরা সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই।

Manual4 Ad Code

তিনি রোববার (১২ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কাজলশাহ এলাকার বিশিষ্ট মুরব্বী মানিক মিয়ার সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোতোয়ালী পশ্চিম থানা আমৗর মু. আজিজুল ইসলাম, কাজলশাহ পুজা কমিটির সভাপতি ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য (বাপ্পু), স্থানীয় সমাজসেবী মু. সারোয়ার হোসেন, বিশিষ্ট জন ডাঃ আব্দুল লতিফ, কাজলশাহ এলাকার বাসিন্দা জুলাই যোদ্ধা সালমান বিন শোয়েব ও সিলেট মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম।

Manual3 Ad Code

হাফিজ সাব্বির আহমদ ফাহিমের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুর রহমান, শাকের আহমদ, হারুনুর রশীদ, আছাদুজ্জামান, আতিকুর রহমান শরীফ, মিছবাহুল কবির, আল-আমিন, শেখ বাবুল, মো. সোয়াইব, কয়ছর আহমদ, ডা. লতিফ, বাহার উদ্দিন ও আব্দুল আউয়াল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!