1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 4:22 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

ধানের শীষের গণজোয়ার দেখে পরাজিত শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে-বালাগঞ্জে খান জামাল

  • Update Time : Monday, October 13, 2025
  • 135 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ধানের শীষের পক্ষে দেশের সাধারণ মানুষের সমর্থন, আস্থা, ভালোবাসা দেখে একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা মিলেমিশে একাকার হয়ে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এসকল অপশক্তির ষড়যন্ত্র ও মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ নেতাকর্মীদের ছোটখাটো মত পার্থক্য ভুলে গিয়ে ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিেেত হবে। ধানের শীষের স্বপক্ষে জনগনের যে স্বত:স্ফুত সমর্থন রয়েছে তা ধরে রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বিএনপি এই নীতিতে বিশ্বাসী। এজন্য বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে বিএনপি ও তারেক রহমানের উপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং এর কোনো বিকল্প নেই।

Manual3 Ad Code

সোমবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুরারবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারনাকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

সভায় সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী। দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল পিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, লোকমান আহমদ, শাহীন আহমদ, জফুর মিয়া, সেজোয়ান আহমদ, জুয়েল আহমদ, ইসমাইল, রেজাউল করিম জুলকান, হাসান আহমদ, নোমান আহমদ, খালেদ আহমদ, মারুফ আহমদ, মজনু মিয়া, রিপন, সুহেল, মামুন, আব্দুল আলী, ইমন, সাজু, কামরান, জিয়া উদ্দিন, আনোয়ার আলী, মিন্টু মিয়া, আব্দুল কাইয়ুম, আফসার, সুহেলা মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!