1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 9:18 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : Saturday, October 11, 2025
  • 166 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবন হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। ৮৪ ব্যাচের শিক্ষার্থী সুপর্ণ দে এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর হৃষিকেশ ঘোষ, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর তপন ধর, কলেজ অধ্যক্ষ গোলাম আহমদ খান কবির। এছাড়াও অনুষ্ঠানে ৮৪ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। “তারুণ্যের দীপ্ত মেঠো পথে চলো আবার হাটি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে হওয়ার এই আয়োজন সবাইকে স্মৃতিচারণায় ফিরিয়ে নিয়েছে। ছাত্রজীবনের বন্ধনই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। এই বন্ধুত্ব, পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্কের উষ্ণতা সারাজীবন ধরে রাখতে হবে।
বক্তারা আরও বলেন, মুরারিচাঁদ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা এই পুনর্মিলনী অনুষ্ঠান আগামীতেও আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!