1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:47 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে সংঘর্ষে জড়ালেন লুনা ও হুমায়ূন কবীর গ্রুপ

  • Update Time : Friday, October 10, 2025
  • 213 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বিশ্বনাথে প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় থেমে থেমে প্রায় ২ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়।

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকেই বিশ্বনাথ পৌর শহরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

রাতে হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনের কর্মী-সমর্থকরা মিছিল বের করলে বাসিয়া ব্রিজে কথা-কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এসময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।

Manual8 Ad Code

সিলেট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা)।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সিলেট-২ আসনে নির্বাচন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে বিএনপির দুই বলয়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!