1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:46 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে আলোচনা সভা

  • Update Time : Friday, October 10, 2025
  • 215 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর নাইয়রপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন গৌতম বনিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক প্রেসিডেন্ট এবং সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন রেজাউল হক রেজু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবা করাই লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সদস্যবৃন্দ ২০০১ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাক্তারা বলেন, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দৃষ্টি পুনরুদ্ধার, খাদ্য বিতরণ ও মানবিক সহায়তাসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!