1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 3:48 am
Title :

ইসরায়েলে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা

  • Update Time : Friday, October 10, 2025
  • 259 Time View

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আন্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্কের পক্ষ আশা প্রকাশ করেছে যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।

Manual6 Ad Code

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। দূতাবাসগুলো সার্বক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে সাংবাদিকের নিরাপদ মুক্তি নিশ্চিত করা যায়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্ট দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!