1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

৩৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের মতবিনিময় সভায়-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Thursday, October 9, 2025
  • 217 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ( মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার পাবেন। দাঁড়িপাল্লার আদর্শই সেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ার নিশ্চয়তা দেয়। শ্রমজীবী মানুষের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ।

Manual7 Ad Code

তিনি বলেন, শ্রমিকরা সবসময় রাজনীতির সিড়ি হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত না হলে শ্রমজীবি মানুষের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা ক্ষমতায় গেলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করতে হবে।

Manual6 Ad Code

তিনি বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি সাবেক মেম্বার বাবুল আহমদের সভাপতিত্বে ও জালালাবাদ থানা সেক্রেটারী এখলাসুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রিয়াজ মিয়া ও মহানগর শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!