1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 10:26 am
Title :
সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের জামাতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন-খান জামাল

  • Update Time : Thursday, October 9, 2025
  • 159 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জিয়া পরিবারের পুত্রবধূ প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমান এর পিতৃভূমি সিলাম ইউনিয়নের কলাবাগান ( কলারতল বাজার) ও চকবাজারে বৃহস্পতিবার, অক্টোবর ৯ ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষের পক্ষে প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
পথসভায় সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির
বক্তব্যে সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপি ও ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান এর নেতৃত্বে শহীদ জিয়ার স্বপ্ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারা পুনরায় সচল হবে। দেশ পরিচালিত হবে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থায়। সিলেটের কৃতি কন্যা আমাদের অহংকার ডাঃ জুবাইদা রহমানের জন্মভুমি সিলেট ৩ আসন সহ সিলেটের সবকয়টি আসনে ধানের শীষকে বিজয়ী করে জিয়া পরিবারকে উপহার দেওয়ায় জন্য তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!