1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:11 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর উদ্যোগে প্রবারণা পূর্ণিমা উদযাপন

  • Update Time : Monday, October 6, 2025
  • 348 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। পূজনীয় ভিক্ষুসংঘের তিনমাস ব্যাপি বর্ষাবাস ও বৌদ্ধ সম্প্রদায়ের অষ্টশীল পালনের সমাপ্তিতে শরৎ ঋতুর মনোরম পরিবেশে বরণ ও বারণ-এ ব্রত নিয়ে সিলেটে পালিত হলো শুভ প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল’র উদ্যেগে নগরীর লামাবাজারস্থ মিয়া ভবনে দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা উদযাপন ও ধর্মদেশনা অনুষ্ঠান সুদূর চট্টগ্রামের রাউজান থেকে আগত অংকুরঘোনা মহাশ্মশান ভাবনা কেন্দ্রের আবাসিক প্রধান ভদন্ত কুলবংশ ভিক্ষু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভদন্ত ধর্মলংকার ভিক্ষু আবাসিক,গহিরা মহাশ্মশান ভাবনা কেন্দ্র, রাউজান, চট্টগ্রাম।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না,অধ্যক্ষ বরন কুমার চৌধুরী, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতী বড়ুয়া, অংশু মারমা, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া,রত্না বড়ুয়া,টুম্পা বড়ুয়া,শেলু বড়ুয়া,সেতু বড়ুয়া,দীপান্বিতা বড়ুয়া জয়ী প্রমুখ। সঞ্চালনায় সদস্য অয়ন বড়ুয়া।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবারণার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—নিজেকে সৎভাবে বিচার করা, অন্যকে ক্ষমা করা এবং মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। আজকের বিশ্ব বাস্তবতায় আমরা দেখি রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় বিভাজন, পরিবেশ বিপর্যয় এবং সামাজিক অবক্ষয়। ব্যক্তিস্বার্থের কারণে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা ক্রমশ কমে আসছে। এ প্রেক্ষাপটে প্রবারণার শিক্ষা সমকালীন সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এ শিক্ষা আমাদের আহ্বান জানায়- বিরোধ ভুলে গিয়ে সত্যকে ধারণ করতে, অহিংসার পথে অটল থাকতে, ক্ষমার মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে তুলতে। এমন একটি মানসিকতা শুধু ভিক্ষু-সংঘের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার এবং সমগ্র জাতির জন্যও সমান জরুরি। যদি আমরা প্রবারণার শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হোক কিংবা ধর্মীয় মতভেদ- সবকিছুরই সমাধান সম্ভব শান্তি ও সংলাপের মাধ্যমে।
শেষে প্রয়াত অর্চনা চৌধুরীর সহ পরলোকগত সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে পূণ্যদান, দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও সন্ধ্যায় বুদ্ধ কীর্তন পরিবেশ মঙ্গল প্রদীপ জ্বালানোর মধ্যদিয়ে আনুষ্ঠান শেষ হয়।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!