1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 1:35 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দার্জিলিংয়ে সেতু ভেঙে, রাস্তা ধসে নিহত ১৩-যোগাযোগ বন্ধ

  • Update Time : Sunday, October 5, 2025
  • 258 Time View

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের দার্জিলিংয়ে এক রাতের প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার মিরিকে লোহার সেতু ভেঙে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। সুখিয়া এলাকায় আরও চার জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে এ বৃষ্টি শুরু হয়। রোববার (৫ অক্টোবর) সকাল পর্যন্ত টানা বর্ষণে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

ভরতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, একাধিক রাস্তার ধসের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, মিরিক, কালিম্পং ও সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইলের ভালুখোলা এলাকায় তিস্তার পানি বেড়ে জাতীয় সড়ক-১০ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, দিলারামের কাছে রাস্তায় ধস নেমেছে। দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক সেই কারণে অবরুদ্ধ। এছাড়া কালিম্পং ও সিকিমের দিকে যাওয়ার রাস্তাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুর্যোগে দিশাহারা বন্যপ্রাণীরাও জঙ্গল থেকে গ্রামের দিকে চলে আসছে। দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। একাধিক নদী বইছে বিপদসীমার ওপরে।

Manual3 Ad Code

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিংয়ে অতি ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত চলেছে। নদীর পানি বেড়ে বিপর্যয় সৃষ্টি করেছে।

Manual8 Ad Code

দার্জিলিঙের রোহিণী রোডের একাংশও ধসে নদীর দিকে নেমে গেছে। জিটিএ রোববার সকালে একটি দুর্যোগ নির্দেশিকা জারি করেছে। এতে পর্যটকদের রক গার্ডেন ও টাইগার হিল পরিদর্শনে আপাতত যাওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মিরিকের অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) বলেন, ‘মিরিকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুটি দেহ আগেই উদ্ধার করা হয়েছিল। সুখিয়ায় আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। রোহিণীর রাস্তা ও দিলারামের দিকও বন্ধ। মিরিকে আটকে পড়া পর্যটক ও স্থানীয়দের উদ্ধার করার চেষ্টা চলছে।’ পরে মোট ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!