1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 11:23 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

গোয়াইনঘাটে বন বিভাগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • Update Time : Thursday, October 2, 2025
  • 187 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকায় বন বিভাগের হয়রানি, ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আয়োজিত এ কর্মসূচিতে জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বন বিভাগ নির্বাচিত ও সাবেক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। পাবলিকের রেকর্ডীয় জমিতে বেআইনিভাবে বনায়ন করে ভোগদখলে বাধা দিচ্ছে।

Manual4 Ad Code

বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার, চাঁদাবাজ বন কর্মকর্তাদের অপসারণ ও জমি মালিকদের বৈধ মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

Manual8 Ad Code

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান ও অ্যাডভোকেট লিয়াকত আলী।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিন এবং পরিচালনা করেন আলিম উদ্দিন ও রুবেল আহমদ।

এসময় বক্তব্য রাখেন মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বন বিভাগের দায়ের করা মামলায় ইউপি সদস্য হেলাল উদ্দিন, বিএনপি নেতা শামস উদ্দিন আল আজাদ, সাবেক সদস্য আব্দুল মনাফ, ইসলাম উদ্দিন, কামাল হোসেনসহ ৬ জনকে কোর্ট জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!