1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 4:25 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী

  • Update Time : Wednesday, October 1, 2025
  • 158 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, উৎসব সবার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে অতীতের নানা সময়ে তাদের উপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিএনপি সব সময় এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

Manual6 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকারে বিশ্বাস করেছে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও স্পষ্টভাবে ঘোষণা করেছেন—বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই পূজা-উৎসব আনন্দমুখর হোক, নিরাপদ হোক। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, বৈষম্য বা বিভাজনের স্থান নেই। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর ছুবুর, সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক:নাজমুল হোসেন, বিয়ানীবাজর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দউলওয়ার হোসেন সুভাষ, ফয়সল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, জুবের আহমদ, জিয়াউল হক, তানভির আহমদ, আব্দুল গনি, সৈয়দ তারেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!