1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 5:41 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

  • Update Time : Monday, September 29, 2025
  • 216 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন নগরীর কয়েকটি এলাকায় মঙ্গলবার কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর কারণ হিসাবে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, মেরামত ও সংস্কারের কথা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী মেরামত, সংস্কার ও রক্ষনাবেক্ষন কাজের জন্য ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual4 Ad Code

এলাকাগুলো হল, লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার ফিডারের খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও আশপাশ এলাকা এবং আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘুর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশসহ এর আশাপাশ এলাকা।

Manual2 Ad Code

সাময়িক এই অসুবিধার জন্য স্থানীয় অধিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রিয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানিয়েছেন নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!