1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:13 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

যানবাহন ভাঙচুর মামলায় সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব গ্রেপ্তার

  • Update Time : Saturday, September 27, 2025
  • 235 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে যানবাহন ভাঙচুর ঘটনায় দুই মামলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে প্রতিদিনই আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাই মালিক-শ্রমিকরা। ওই বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার এই দুই নেতা গ্রেপ্তারের আগে দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন। এবং গ্রেপ্তার করা একজনের দাবি যেদিনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন তিনি ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, ‘সম্পূর্ণ ভুয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।’

Manual8 Ad Code

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করা ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!