1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:08 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মপূজা মণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৯

  • Update Time : Saturday, September 27, 2025
  • 268 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯ এর একটি টহল দল মাঠে নেমেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে এসআই মো. লোকমান হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

Manual8 Ad Code

পরিদর্শনকালে হাটবন্দ রাধা কৃষ্ণ মন্দির, পাখিয়ালার উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজার কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন পূজা মন্দির ও পাবিজুরির অনন্ত ঠাকুর মন্দিরসহ অন্যান্য মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। র‌্যাব কর্মকর্তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জানান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ ও তরুণ সমাজসেবক ছাদিকুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, এবার বড়লেখায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ১৪৫টি মণ্ডপে। এর মধ্যে ১৩২টি সার্বজনীন ও ১৩টি ব্যক্তিগত। তন্মধ্যে ২০টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মণ্ডপে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। সীমান্তঘেঁষা ২৪টি মণ্ডপে টহল দেবে বিজিবি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!