1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 1:35 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-উপমহাপরিচালক জিয়াউল হাসান

  • Update Time : Saturday, September 27, 2025
  • 274 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (২৭ সেপ্টেম্বর)২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় দুর্গাপূজার মোতায়েন পূর্ববর্তী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোতায়েনকৃত সদস্যদের দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস।
তিনি সকল সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পেশাদারিত্বর সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে সতর্ক থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শারদীয় সুরক্ষা এপে রিপোর্ট ও ৯৯৯ নাম্বারে কল দেয়া ও সংশ্লিষ্ট ইউএভিডিওকে জানানোর নির্দেশনা প্রদান করেন।
যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথভাবে প্রতিহত করার নির্দেশনা দেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হলো প্রোএকটিভ ফোর্স যারা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করে। এবারও শারদীয় দুর্গাপূজায় যাতে দুষ্কৃতকারী অপতৎপরতা রুখে দেয়া যায় সেলক্ষ্য মৌলভীবাজার জেলার ১০০৩টি পূজা মন্ডপে ৬০৮৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ আয়োজনে সিলেট বিভাগের ২৭০১টি পূজামণ্ডপে পূজা উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বমোট ১৬৮৮৮ জন আনসার- ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন পরিচালক, সিলেট রেঞ্জ, অধিনায়ক, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন, জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর।

Manual2 Ad Code

এর আগে প্রধান অতিথি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ও মৌলভীবাজারজেলার উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিভাগে সেরা প্রশিক্ষনার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!