1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:41 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

চারণ আয়োজিত ১ম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, September 27, 2025
  • 227 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর আজ ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটের দি এইডেড হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাইনালে সিলেটের দুই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও এম সি কলেজ অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক সায়মা শ্রাবণী ও বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেন্দ্র দাস এবং মডারেটর ছিলেন চারণ সংগঠক মাসুদ রানা।

Manual3 Ad Code

“ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রধান লড়াই রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ” বিষয়ের উপর আজকের জমজমাট ও প্রাণবন্ত বিতর্কে বিজয়ী হয় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় এমসি কলেজ সিলেট। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় এমসি কলেজের দলনেতা জান্নাতুল নাঈম অর্পা।

Manual6 Ad Code

উল্লেখ্য মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চারণ সংগঠক জহরলাল সিংহ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন সাংস্কৃতিক চরম অবক্ষয়ের সময়ে এধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যুক্তিবাদী মনন গঠনে এধরণের বিতর্ক আয়োজন আরও বেশি হওয়া উচিত। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য।

Manual7 Ad Code

চারণ সাংস্কৃতিক কেন্দ্র এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মলয় চক্রবর্তী, লিমা তালুকদার, সৈয়দা নাহিয়া, সুইটি রাণী চন্দ, রিদি সিনহা, তৃণা তালুকদার, অনিক আচার্য, অর্চিতা শান্তা, এন এইচ নাঈম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!