1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:39 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এসডিজি অর্জনে কার্যকর অর্থায়নের আহ্বান প্রধান উপদেষ্টার

  • Update Time : Thursday, September 25, 2025
  • 246 Time View

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।’

Manual2 Ad Code

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন : টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন’ শীর্ষক সভায় তিনি এই আহ্বান জানান।

Manual7 Ad Code

অধ্যাপক ইউনূস বলেন, এসডিজি অর্জনে বছরে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ অপরিহার্য হলেও তা চ্যালেঞ্জিং। এই ঘাটতি মোকাবিলায় দেশীয় সম্পদ সংগ্রহ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ওপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার দায়িত্ব নিতে হবে। বাংলাদেশে আমরা বিশ্বাস করি, দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না।’

Manual4 Ad Code

অধ্যাপক ইউনূস আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত হলেই টেকসই পরিবর্তন সম্ভব। নারী উদ্যোক্তা, যুবসমাজ, বস্তিবাসী শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ সৃষ্টি হলে সমাজে ইতিবাচক রূপান্তর ঘটবে।

প্রধান উপদেষ্টা পাঁচটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থায়নকে শক্তিশালী করবে—

১. ন্যায্যভাবে দেশীয় সম্পদ উত্তোলন ও বহুজাতিক করপোরেশনের জবাবদিহি নিশ্চিত করা।
২. সামাজিক ব্যবসা ও নবীন অর্থায়নের প্রসার।
৩. বৈশ্বিক আর্থিক কাঠামো ও ঋণ শাসন সংস্কার।
৪. স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণের নিশ্চয়তা।
৫. দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগের ত্বরান্বিতকরণ।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, সেভিলে গৃহীত অঙ্গীকারগুলো দেশীয় সম্পদ সংগ্রহ, অবৈধ অর্থপ্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার নতুন কাঠামো তৈরি করেছে।

অধ্যাপক ইউনূস মন্তব্য করেন, ‘সেভিলে অঙ্গীকার আমাদের পথপ্রদর্শক। মানবতা আমাদের সেই পথে যাত্রা করার আহ্বান জানাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!