1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 10:04 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু

  • Update Time : Tuesday, September 23, 2025
  • 222 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি, শামীম আহমেদ (পি এন: ৫০০৭৪৪)। তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশের খবরকে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তার জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. এবং তিনি ১৬ আগস্ট ২০০৪ খ্রি. তারিখে ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানের জনক ছিলেন।

Manual8 Ad Code

নিহতের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সাহসী একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার গভীরভাবে শোকাহত।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!