1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শিক্ষার্থীদের দাবি মেনে নিল স্কলাসহোর্ম, ভাইস প্রিন্সিপালসহ তিন শিক্ষককে অব্যাহতি

  • Update Time : Monday, September 22, 2025
  • 219 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: স্কলার্সহোম শিক্ষার্থীদের আন্দোলন । অপসারিত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরী (ইনসেটে) এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিলেটের বেসরকারি বিদ্যাপীঠ স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে জানানো ৫ টি দাবি মেনে নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ৬ টি সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে স্কলার্সহোম কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

সোমবার দুপুরে এসব তথ্য জানান, স্কলার্সহোম’র শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.)। তিনি বলেন, স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এরআগে সোমবারও সকাল থেকে শাহী ঈদগাহ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরআগের দিন ক্যাম্পাসে বিক্ষোভ করে ৫ দফা দাবি ও ৬টি সংস্কার প্রস্তাব জানায় শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

সোমবার বেলা ১২ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানায় স্কলার্সহোম কর্তৃপক্ষ।

এসময় শিক্ষার্থী সায়েম হাসনাত আন্দোলনরত অন্য শিক্ষার্থীদের উদ্দেশে মাইকে বলেন, কর্তৃপক্ষ আমাদের ৫ টি দাবি ও ৬টি সংস্কারপ্রেস্তাব মেনে নেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের দাবি মেনে নিয়ে স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেনের পদত্যাগ রোববার নিশ্চিত করা হয়েছে। শ্রেণি শিক্ষক শামীম হোসেন ও শিক্ষিকা তয়্যিবা বেগমকে অপসারণ করা হয়েছে। এই আন্দোলনের জন্য কোন শিক্ষার্থীকে হেনস্তা করা হবে না। কোন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হবে না। ভবিষ্যতে কোন শিক্ষার্থীর অভিভাবকের সাথে খারাপ আচরণ করবে না।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজমানের মত্যুর খবরে ছড়িয়ে পরার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাকেদের সাথে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলেন। বৃহস্পতিবার বিকেলে আজমানের দাফন সম্পন্ন হয়।

আজমানের মায়েরও অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করায় আজমানকে অপমান করে স্কলার্সহোম কর্তৃপক্ষ। এছাড়া অভিভাবকদের ডেকে এনে অপমান ও কলেজ থেকে ছাড়তে প্রদান করা হয়।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!