1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:19 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত

  • Update Time : Thursday, September 18, 2025
  • 236 Time View

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় পুলিশের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুই কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। পাল্টা অভিযানে বন্দুকধারীও নিহত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইয়র্ক কাউন্টিতে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহত ও আহত পুলিশ সদস্যরা এর একদিন আগে একটি পারিবারিক ঘটনার তদন্তে যুক্ত ছিলেন।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই কর্মকর্তার অবস্থা আপাতত স্থিতিশীল। রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, তদন্তে রাজ্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জেলা অ্যাটর্নি অফিসের পাশাপাশি এফবিআইও এ ঘটনায় সহায়তা করছে।

Manual3 Ad Code

পেনসিলভানিয়ার গভর্নর জস শাপিরো এক বিবৃতিতে এটিকে ‘ইয়র্ক কাউন্টির জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অঙ্গরাজ্যে ইতিমধ্যেই উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার হত্যার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও এমন সহিংসতা সংঘটিত হলো।

Manual8 Ad Code

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের ওপর হামলাকে ‘সমাজের জন্য অভিশাপ’ আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!