1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:01 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ছেলেকে হত্যা করে সিলেটে আত্মগোপনে, কদমতলী থেকে দ্বিতীয় স্ত্রীসহ গ্রেপ্তার বাবা

  • Update Time : Tuesday, September 16, 2025
  • 257 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানাধনি কদমতলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

একই এলাকার একটি আবাসিক হোটেল থেকে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঘরে তোলা নিয়ে বিবাদেই খুন হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ (২৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় সিলেট থেকে র‌্যাব-৭ এর একটি দল নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আসামিদের বুঝে পেলে তাঁদের আদালতে তোলা হবে।’

জাহিদুল ইসলাম আরও বলেন, নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের জৈন্তাপুরে। তবে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সিলেট শহরের কদমতলী বাসস্ট্যান্ড থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি।

Manual2 Ad Code

এর আগে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুজ্জামান তাঁর একমাত্র ছেলে মোহাম্মদ শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করেন। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সৌদি আরব প্রবাসী নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বিতণ্ডা থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শাহেদের মা কামারুজ্জাহান বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!