1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:13 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোলাপগঞ্জে ড. এনামুল হক চৌধুরী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Update Time : Wednesday, September 10, 2025
  • 240 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডক্টর মো. সাজেদুল করিম বলেছেন, ছাত্র সমাজ দেশ জাতির আগামীর কর্ণধার। তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে জাতির নেতৃত্বের যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাই এর পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ^মানের শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। কারণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জে ডক্টর এনামুল হক চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি প্রভাষক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলশাইন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল আলম, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সিনিয়র প্রভাষক, কুহেলি পাল চৌধুরী, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক জামাল উদ্দিন, নিউজিল্যান্ড কমিউনিটি ব্যক্তিত্ব সাবেক শিক্ষক মোস্তফা কামাল আলমগীর, বৃটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুলের শিক্ষক মোঃ আলাউদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিব্বির আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ, নাদির আহমদ ও রুহুল আমিন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!