1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:26 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

খাদিমপাড়া ইউনিয়নের মুকামেরগুলে জামায়াতের মতবিনিময়

  • Update Time : Wednesday, September 10, 2025
  • 231 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- পতিত আওয়ামী ফ্যাসিবাদের কারণে টানা দেড় যুগ মানুষ ভোট বঞ্চিত ছিল। দেশে আইনের শাসন ছিলনা। জুলাই আন্দোলনে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এইদেশে নির্বাচনের নামে কেন্দ্র দখলের রাজনীতি আর চলতে দেয়া যাবেনা। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন।

Manual4 Ad Code

তিনি বলেন, জামায়াতের সকল স্তরের দায়িত্বশীলদেরকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণকে বুঝিয়ে ভোট কেন্দ্রে আনতে হবে। সন্ত্রাসীরা যাতে দখল করতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। মানুষের অধিকার নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবেনা। আগামীর বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজদের কোন ঠাই নাই।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামেরগুল এলাকায় জামায়াত আয়োজিত হযরত শাহ সুন্দর আরাবিয়া ইসলামীয়া মাদ্রাসা সেন্টারভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ সাদিকের সভাপতিত্বে ও জামায়াত নেতা বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুল রহমান ও সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা জামায়াত নেতা নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দিন, জামায়াত নেতা ফখরুল ইসলাম ও রইছ আলী প্রমুখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!