1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 4:15 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

মোগলগাঁও ইউপির বানাগাঁও বাজারে টিউবওয়েল উদ্বোধন ও কান্দিগাঁওয়ে মতবিনিময়

  • Update Time : Sunday, September 7, 2025
  • 157 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই জাতির যে কোন দুর্যোগে-সংকটে জামায়াত সর্বদা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। সমাজের অসচ্ছল মানুষেরা আমাদেরই স্বজন। তাদের বিপদে-আপদে সবার আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আর এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, বানাগাও বাজারের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে টিউবওয়েল স্থাপন একটি মহৎ উদ্যোগ। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে এই ধরণের উদ্যোগে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এতে সামাজিক বন্ধন সুদূঢ় হবে।

Manual8 Ad Code

তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বানাগাঁও বাজারে জামায়াতের উদ্যোগে স্থাপিত টিউবওয়েল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন ও সহকারী সেক্রেটারী আমিনুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ৭নং মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা আহমদ মাসুম, সরকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল প্রমূখ। টিউবওয়েল উদ্বোধনকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

কান্দিগাঁও ইউনিয়নে মতবিনিময় সভা:
এদিকে শনিবার (সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা (সাবেক মেম্বার), সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা ও কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি জাহেদ মামুন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমূখ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!