1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:13 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জমিয়ত নেতা হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

  • Update Time : Sunday, September 7, 2025
  • 253 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যাকারীদের বিচার দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়কে বাঁশ ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে অংশ নেন বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী। এসময় সড়কটিতে দীর্ঘ যানজট দেখা দেয়।

বিক্ষোভ কর্মসূচীতে সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন- মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বার বার আশ্বাস দিলেও খুনিদের গ্রেপ্তার করছেন না। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছি না। আগামীকাল (সোমবার) সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

Manual8 Ad Code

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রশাসন বার বার আশ্বাস দেয় কিন্তু খুনিরা গ্রেপ্তার হয় না। এমন টালবাহানা বরদাশত করা হবে না। আসল সত্য হলো খুনিদের ধরতে পুলিশ গরিমসি করছে। মোস্তাকের খুনি প্রশাসনের নজরে রয়েছে। তবুও তারা নিরব দর্শকের ভূমিকায়। আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

Manual8 Ad Code

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারছে না। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেন না।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!