1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:24 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫

  • Update Time : Saturday, September 6, 2025
  • 234 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যাওয়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন । শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে উদ্ধার অভিযান চালায়।

Manual1 Ad Code

নিহতরা হলেন- রিপন হোসেন (৩৫), মাজেদ হোসেন (৩৮), সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০)।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত আমরা ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!