1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:06 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

  • Update Time : Friday, September 5, 2025
  • 218 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- টানা দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার সব সময় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতকে খুশী রেখেছে। তাদের শেষ রক্ষা হয়নি। জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় করেছে। ভবিষ্যত কেউ ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার থাকতে হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যেখানে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবেনা। রাষ্ট্রের কোন সেক্টরে ঘুষ-দুর্নীতি থাকবেনা। সেই নজির আমাদের শহীদ নেতৃবৃন্দ ইতোমধ্যে রেখে গেছেন। তারা দুটি মন্ত্রণালয়ে চালিয়েছেন তাদের বিরুদ্ধে এক টাকাও দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। আমরা দেশে সেই নজির স্থাপন করতে চাই। আমাদেরকে একটি বার সুযোগ দিন। আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিবো।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খুলিয়াপাড়ায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা ইফতেখার আহমেদ, প্রভাষক দেওয়ান আসকীর আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ রিপন, কাজিরবাজারের ব্যবসায়ী নেতা জিয়াউল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা কবির আহমদ, ফয়সল আহমদ, রাফিউল ইসলাম ও শাহীন আহমেদ প্রমূখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!