1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:53 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের সাথে মতবিনিময়

  • Update Time : Friday, September 5, 2025
  • 238 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আলেমগণ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং অনুসরনীয় ব্যক্তিত্ব। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে জাতির সামনে সত্য ও সুন্দর তুলে ধরতে হবে। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত থাকা ও ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক, মানবতাবাদী ও যোগ্য ব্যক্তিদের বিজয়ী করার ক্ষেত্রে সক্রিয় থাকার বিকল্প নেই। আমরা আশাবাদী থাকবো। দ্বিধাবোধ পরিহার করে কাজ করবো।

Manual1 Ad Code

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য এক সম্ভাবনা তৈরী হয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ পরিচালনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য হলো মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই সর্বক্ষেত্রে বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual8 Ad Code

উলামা বিভাগের আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আ স ম আলা উদ্দীন, উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, আলেমেদ্বীন মাওলানা মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা নাজমুল হুদা তোফায়েল ও মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!