1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:00 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন এম সাইফুর রহমান সিলেটে-মঈন খান

  • Update Time : Friday, September 5, 2025
  • 202 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি বাংলাদেশের কার্যকরের উদ্যোগ না নিলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারেনা।

 

Manual4 Ad Code

তিনি শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্টিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় মঈন খান বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। তাকে নিয়ে গবেষণা করলে অবশ্যই আরও অনেক শেখার আছে।

 

তিনি বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাকেই সেই কমিটির সদস্য করা হয়েছিল।

Manual4 Ad Code

 

তিনি বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাঘার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারা বিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারেনা। অথচ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।

 

তিনি এমন একটি আলোচনা সভা আয়োজনের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে সম্মানিত করায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরিফুল হক চৌধুরী।

 

Manual3 Ad Code

সভায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামেমসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!