1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:16 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

আখালিয়া বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়

  • Update Time : Tuesday, September 2, 2025
  • 231 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আজকের তরুণ শিক্ষার্থীরাই জাতির আগামীর কর্ণধার। আমাদের ছাত্র-সমাজ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ভুমিকা পালন করেছে তা বিশে^ বিরল। আমাদের শিক্ষার্থীদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে জাতি গড়ার কারিগর শিক্ষকগণকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি বিদ্ধমান রয়েছে। শিক্ষকগণ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। জামায়াত শিক্ষকদের সঠিক মূল্যায়ন এবং দেশের শিক্ষা ব্যবস্থার কাংখিত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Manual8 Ad Code

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। তিনি শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। বিদ্যালয়ের যে কোন প্রয়োজনে পাশের থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, সিলেট মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিন ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়া প্রমূখ।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!