1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 9:52 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে ২ বিচারক বদলী প্রজ্ঞাপন

  • Update Time : Monday, September 1, 2025
  • 263 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ করা হলো। সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

বদলি হওয়া বিচারকরা হলেন- ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ হালিম উল্যাহ চৌধুরীকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা জেলা ও দায়রা জজের আইন উপদেষ্টা মো. বজলুর রহমানকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপরে বর্ণিত ১ ও ২ নং ক্রমিকের কর্মকর্তাকে বিচারক (জেলা ও দায়রা জজ), দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২, ঢাকার নিকট এবং অপরাপর কর্মকর্তাগণকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২ সেপ্টেম্বরে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Manual3 Ad Code

উল্লেখ্য, এর আগে ২৫ আগস্ট সিলেটে আরও ৩জন বিচারককে বদলী করা হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম কানিজ ফাতিমাকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহীকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়েছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!