1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 1:33 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিক দলের র‌্যালি

  • Update Time : Monday, September 1, 2025
  • 230 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে এক বিশাল র‌্যালি বের করা হয়। সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে কোর্ট পয়েন্টের সামন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি হাজী মো. সোরমান আলী এবং সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ ও র‌্যালিতে যোগ দেয়।
এছাড়াও র‌্যালিতে এছাড়াও ১৩টি উপজেলা ১৬টি থানা শ্রমিকদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক হাজী মো. সোরমান আলী ও সদস্য সচিব নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!