1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 7:11 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নির্বাচনে নৌ বাহিনী-বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে-সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Monday, September 1, 2025
  • 213 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার দুপুরে সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

ভোটকেন্দ্রে আনসারের ভুমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনি ও এপিবিএন দায়িত্বে থাকবে।

এক পশ্নর জবাবে তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরেকটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনিকে প্রশিক্ষণ দেওয়া হবে। সাত সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে সেটি শুরু হবে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ঘটনা সরকার তদন্ত করে খতিয়ে দেখছে।

Manual5 Ad Code

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো শিক্ষকরা খুবই যোগ্য, উনারা তাদের সমস্যা গুলো ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সরকার। এ ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে বলেও এসময় তিনি জানান।

সিলেটের সাদাপাথর লুট প্রসঙ্গে তিনি বলেন, লুটের ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি সময় বাড়িয়েছে। বিষয়টি খনিজ সম্পদ অধিদপ্তর দেখাশোনা করছে। লুটে দায়ীরা শাস্তির আওতায় আসবে।

Manual6 Ad Code

দুদিনের সফরে শনিবার রাতে সিলেটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!