1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 2:59 am
Title :

সিলেটের ধোপাগুল থেকে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

  • Update Time : Sunday, August 31, 2025
  • 345 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা পাথরগুলো কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকার একটি ক্রাশার মিলে এ অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

Manual2 Ad Code

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!