1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:39 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, August 29, 2025
  • 261 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: দীর্ঘদিন কার্যক্রমে স্থবির হয়ে থাকা ঐতিহ্যবাহী বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সম্প্রতি শুরু হওয়া আল মদিনা জামে মসজিদের পুনর্নির্মাণ কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গত (২৮ আগস্ট) রাতে নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিযান সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সমিতির সাবেক সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী এর পরিচালনা,

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সদ্য সাবেক কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম। সভাপতির স্বাগত বক্তব্যের পর ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টির উপর জোর দেন। পরে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন আল মদিনা জামে মসজিদের মুতাওয়াল্লি খলিলুর রহমান।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন, নগরীর ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সালিশ ব্যক্তিত্ব রিয়াজ মিয়া,
শাহখুররম ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস শহিদ, বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক, ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজন, বিশিষ্ট রাজনীতিবিদ আজিজ খান সজিব,

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ উসমান গণী, রাজনীতিবিদ ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব খান, ব্যবসায়ী মাসুদ চৌধুরী, আব্দল জব্বার শাহী, মাওলানা জুনেদ আহমদ, বশির আহমদ, আলী আহমদ, আব্দুল বাসিত মহসিন, জুবের আহমদ,রাসেল আহমদ,আব্দুল ওয়াহিদ চুনু মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী জনাব মাওলানা মুহিবুর রহমান।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী সমিতি শুধু বাজার পরিচালনার সংগঠন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য, ঐক্য ও উন্নয়নের প্রতীক। নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে সমিতির স্থবিরতা দূর হয়ে নতুনভাবে কার্যক্রম শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং মসজিদ পুনর্নির্মাণে ফান্ড সংগ্রহ প্রসঙ্গে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!