1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তিন দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, গায়েবানা জানাযা’

  • Update Time : Thursday, August 28, 2025
  • 279 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: তিনদফা দাবি আদায় ও ঢাকায় শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর থেকে তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এসময় অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাযা’ কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে শুরু হয় কর্মসূচি। শুরুতে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন শিক্ষার্থীরা। এর আগে থেকেই প্রকৌশল অনুষদের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা যদি দেশ খায়, ধ্বংস তার দোরগোড়ায়’, ‘চাকরিতে বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ সহ নানা প্রতিবাদি প্লাকার্ড হাজির হোন। পরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তাদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহবান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটকে এসে অবস্থান নেয়। মিছিলে বিক্ষোভকারীরা কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দেন। পরে পুলিশি হামলার প্রতিবাদে ‘অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষকরা।

Manual3 Ad Code

আন্দোলন শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে মেধাক্রম দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

Manual3 Ad Code

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ পূরণের জন্য উন্নত করতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদেরকে পরীক্ষায় সুযোগ দিতে হবে।

৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!