1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:23 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করুন: বাসদ

  • Update Time : Wednesday, August 27, 2025
  • 331 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু এবং রেলের সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,সিমান্ত রায়, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, আলতাফ হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ ধীরগতির জন্য এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধির দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। কিন্তু অতীতের কোন সরকার রেলের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।

বক্তারা জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!