1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:08 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে : খন্দকার মুক্তাদির

  • Update Time : Tuesday, August 26, 2025
  • 283 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। সে ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে।
খন্দকার মুক্তাদির বলেন, আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে গুরুত্ব দেব। বিএনপি হচ্ছে শিক্ষা বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা খালেদা জিয়াই চালু করেছেন। মেয়েদের শিক্ষার হার বাড়ার মূল কারণ হচ্ছে খালেদা জিয়া। তাই বিএনপি রাষ্ট্রক্ষমতা এলে শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ তালুকদারের সভাপতিত্বে ও হাইস্কুলের প্রধান শিক্ষক শিশির কান্তি দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রথম যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ জুয়েল, সফির উদ্দিন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুর রহমান, সিনিয়র শিক্ষক রাসেল কান্ত দাশ, প্রভাষক প্রণয় কুমার সরকার, ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, জাঙ্গাইল সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেলি সমাজপতি, রলাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ, এসএম আব্দুল্লাহ আল মামুন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিএম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমেদ আলী, ইউনিয়ন বিএনপি নেতা রফিক উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!