1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:06 pm
Title :
শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

  • Update Time : Thursday, August 21, 2025
  • 234 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভেজালবিরোধী অভিযানে আলোচিত প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার আলম বৃহম্পতিবার (২১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিতে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই সিলেট থেকে তার ডিসি হিসেবে প্রশাসনিক যাত্রার সূচনা হতে যাচ্ছে।

Manual1 Ad Code

২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম ২০০৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। পরে দীর্ঘ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ভেজালবিরোধী অভিযানে দেশব্যাপী আলোচনায় আসেন। সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়ে তিনি হয়ে ওঠেন পরিচ্ছন্ন প্রশাসনের প্রতীক। সর্বশেষ তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে সিলেটে যোগদান করে তাকে নিতে হবে নানা চ্যালেঞ্জ। সম্প্রতি সিলেটে পাথর লুট ও অবৈধ খনন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও বড় রাঘববোয়ালদের বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র পর্যটন খাত নানা অব্যবস্থাপনা ও অনিয়মে জর্জরিত। টিলাগড়া থেকে জাফলং কিংবা সাদা পাথর—প্রকৃতির অপার সৌন্দর্যের এই এলাকাগুলোতেও নানা অনিয়ম, দখল আর পরিবেশ ধ্বংসের অভিযোগ দীর্ঘদিনের।

এছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন সিলেটেও পড়েছে। বাজারে অস্থিরতা তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সবজির দামে। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও কার্যকর মনিটরিং ও টেকসই সমাধান এখনো অধরা।

এসব সংকটের মুখোমুখি হয়েই সারোয়ার আলম তার প্রশাসনিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তাকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা, ভেজালবিরোধী অভিযানের মতো দৃঢ় পদক্ষেপ এবারও দেখা যাবে পাথর লুট রোধ, পর্যটন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ করার ক্ষেত্রে।

Manual7 Ad Code

আগামীকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন ডিসি হিসেবে সারোয়ার আলমের যাত্রা শুরু হবে।

এদিকে, উপসচিব পদে পদোন্নতি পাওয়ার পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দেন তিনি।

Manual7 Ad Code

এতে সারওয়ার আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’

২০২১ সালের ৭ মার্চ প্রশাসনের ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। কিন্তু পদোন্নতিবঞ্চিত হন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত এ কর্মকর্তা।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!