1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:26 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে ভূমি জালিয়াতদের মুখোশ উন্মোচন করল পুলিশ

  • Update Time : Monday, August 18, 2025
  • 237 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে ভূমি জালিয়াতদের মুখোশ উন্মোচন করেছে মহানগর পুলিশ। নগরীর সাগরদিঘীর পাড়ে মৎস্য অধিদপ্তরের ১ দশমিক ১০ একর ভূমি দখলে যারা জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন তাদের বিস্তারিত পরিচয় ও জালিয়াতির প্রক্রিয়া সম্পর্কে এলাকাবাসী এবং গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকের সাড়ে ৫টায় সাগরদিঘীর পারে অনুষ্টিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম।

তিনি জানান, কোতোয়ালি মডেল থানার সাগরদিঘীর পাড়ের সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার জেএল নং এসএ ৯১, বিএস স্থিত ৭৬ এর ১৬৮৭নং এসএ খতিয়ানের ৪১ নং দাগের ১ দশমিক ১০ একর ভূমি যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। এই জমির মালিক রজনী রঞ্জন গুপ্ত ও তার তিন ছেলে ১৯৪৬ সালে ভারতে চলে যান এবং তিনিসহ তার তিন ছেলে মৃত্যুবরণ করেন। এই সুযোগে প্রতারক চক্র মিথ্যা অভিযোগে একাধিক মামলা, ভূয়া দলিল, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, একাধিক আম মোক্তারনামা তৈরি ও ভুয়া নামজারির মাধ্যমে জমিটির মালিকানা দাবি করছিল একটি প্রতারক চক্র।

Manual2 Ad Code

এই প্রতারক চক্রের সদস্যরা হলেন, সুনামগঞ্জ সদর থানার গৌররাং ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত সুনাতন দাস তালুকদার ও মৃত দিনমনি বালা দাস তালুকদারের ছেলে শশাংক দাস তালুকদার (৫৫), সিলেট শহরের ভাতালিয়া এলাকার মৃত রানু কুমার দাস (২০২১ সালে মৃত), কোম্পানীগঞ্জ থানার তেলিখালবাজার সুমিতা বালা দাসের ছেলে (পিতার নাম অজ্ঞাত) লিটন দাস (৫০), কোতোয়ালী থানার আম্বরখানা লোহারপাড়া কাজী জালাল উদ্দিন আবাসিক এলাকার ২৬নং বাসার মৃত মো. মতি মিয়ার ছেলে ইকবাল মিয়া (৫২), নগরীর দর্শনদেউড়ি পায়রা ৪৩/১নং বাসার আনোয়ার হোসেনের স্ত্রী ছমিরুন নেছা, জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর সোনাতলা গ্রামের মৃত মীর বক্স ও লবজান বিবির ছেলে আনোয়ার হোসেন, বিশ্বনাথের সরুয়ালা গ্রামের মো. আব্দুল মতিন চৌধুরী ও ফায়ারুন নেছা চৌধুরী মো. সামরান হোসেন চৌধুরী, নগরীর মিরাবাজার চান্দানীটুলার উদ্দীপন ২৪/৯নং বাসার মরহুম ছিদ্দেক আলী ও মোছা. জাহানারা ছিদ্দিকার ছেলে মো. আশরাফ উজ-জামান আইজাক, ঘাসিটুলা সবুজসেনা আবাসিক এলাকা সি ব্লকের আব্দুল লতিফ ও বেগম নূরজাহানের ছেলে অ্যাডভোকেট মনজুর আহমদ, বালাগঞ্জের আদিত্যপুর গ্রামের মৃত লোকেশ বৈদ্যর ছেলে কৃপাশ বৈদ্য ও জিতেন্দ্র লাল দেবের ছেলে দিলীপ দেব।

এসএমপি কমিশনার জানান, হিমাংশু কুমার গুপ্ত জালিয়াতি করে যে পরিচয়পত্র তৈরি করেছেন ওই ঠিকানায় এ নামের কেনো ব্যক্তিতো নাই-ই, এমনকি উমেরগাঁও নামে সুনামগঞ্জ সদর থানায় কোনো গ্রামই নেই।

Manual1 Ad Code

তিনি আরও জানান, এই জালিয়াত চক্রের অন্যতম সদস্য শশাংক দাস তালুকদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়ে এই জালিয়াত চক্রের পরিচয় প্রকাশ করেছেন।

Manual3 Ad Code

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ এবং সাগরদিঘীরপাড় এলাকার সর্বস্থরের জনসাধারণ।

এসময় এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!