1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:58 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত

  • Update Time : Monday, August 18, 2025
  • 373 Time View

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন ত্রাণ সংগ্রহে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া একই দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৭ ফিলিস্তিনি মারা গেছেন।

Manual6 Ad Code

রোববার (১৭ আগস্ট) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

প্রতিবেদনে জানানো হয়, অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালগুলোতে ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৬ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

মন্ত্রণালয় আরও জানায়, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। তবে উদ্ধারকর্মীরা সেসব স্থানে পৌঁছাতে পারছেন না।

Manual7 Ad Code

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১৪ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এ পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ জনে। আর আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জনেরও বেশি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যু দাঁড়িয়েছে ২৫৮ জনে। যার মধ্যে ১১০ জন শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!