1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:21 am
Title :

সিলেটে বাসের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত

  • Update Time : Thursday, August 14, 2025
  • 752 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) এবং আরোহী আরশ আলী। আরশ উমরপুর বাজার এলাকার বাসিন্দা। এবং নাজমুল উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটে উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে আসলে পিছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে এবং আরশ আলীকে আহত অবস্থা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!