1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:46 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 157 Time View

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘোষণা দেন।

Manual5 Ad Code

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় চলমান সংঘাত ও দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই মানবতার সবচেয়ে বড় আশা।’ এ লক্ষ্যে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে অস্ট্রেলিয়া।

Manual3 Ad Code

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

তবে গাজায় যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ বাড়লেও ইসরায়েল বারবার বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত’ করার শামিল।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এক বিবৃতিতে আলবানিজের মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য হামাসের অবস্থানকে আরও শক্তিশালী করে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!