1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:47 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

শ্রীমঙ্গলে রেলওয়ের ভূমি থেকে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 696 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে রেলওয়ের ভূমিতে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। এতে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। এসম আরোও উপস্থিত ছিলেন রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদ। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, যৌথবাহিনী অংশ নেয়।

অভিযানকালে রেলওয়ে কলোনী, সাতগাঁও বাজার, আমরাইল ছড়া চা বাগান রোড ও সিন্দুরখান রোডের বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, সারাদিন অভিযান চালিয়ে সাতগাঁও রেলওয়ে স্টেশনের প্রায় পাঁচ একর জমি উদ্বার করা হয়েছে। রেলওয়ে জমি উদ্ধারে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনে অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!